মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১০ হাজার ছাড়ালো করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে পুলিশে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে শনিবার (২৮ জুন) পর্যন্ত সারাদেশে দুই লাখ ১২ হাজার পুলিশ সদস্যের মধ্যে ১০ হাজার ১৬০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৪০ পুলিশ সদস্য।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, শনিবার (২৮ জুন) পর্যন্ত আক্রান্ত ১০ হাজার ১৬০ জনের মধ্যে দুই হাজার আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশেরই সদস্য রয়েছেন দুই হাজার ২৪৮ জন। কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১০ হাজার ৩০০ জনকে। আইসোলোশনে আছেন ৪ হাজার ২২৪ জন।

করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৪৫ জন পুলিশ সদস্য। এরমধ্যে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য আবার কাজে যোগ দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD