বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

১১-২০ ফোরাম এর দোয়া ও শ্রদ্ধা নিবেদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ঢাকা মহানগর নির্বাহী পরিষদের উদ্দোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ আগষ্ট আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং ১৫ আগষ্ট সকাল ১১ ঘটিকায় ধানমণ্ডি-৩২ এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলি নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।মিলাদ মাহফিল ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃমিরাজুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হাসান,কার্যকরি সভাপতি জনাব কাজী ফাহাদুর রহমান, সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম খান,সহ সভাপতি মোঃ আবুল হোসেন,সহ সভপতি-মোফাজ্জল হোসেন,সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মো জাহাঙ্গীর আলম,যুগ্ম সাধারন সম্পাদক-সাহিদুল ইসলাম সম্রাট,ঢাকা মহনগরের সভাপতি জনাব মোহাম্মদ অালী, সাধারন সম্পাদক জনাব আসাদুজ্জামান পান্না সহ কেন্দ্রীয় ও মহানগরের অসংখ্য নেতৃবৃন্দ।শ্রদ্ধান্জলি নিবেদন শেষে সংগঠনের সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমরা ১৯৭৫ সালের ১৫ আগষ্টের নারকীয় হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চায় এবং অাল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন বঙ্গবন্ধু সহ সকল শহীদদের জান্নাত বাসী করেন।

বঙ্গবন্ধু ছিলেন গরীব দুখী অসহায় ও নির্যাতিত অবহেলিত মানুষের প্রিয় ও ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালী যার সুযোগ্য নেতৃত্বে অামরা পেয়েছি মহান স্বাধীনতা। অার সেই অবিসংবাদিত মহান নেতা,ইতিহাসের রাখাল রাজা জাতির পিতার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ, বিশ্বের বুকে বাংলাদেশ কে নিয়ে গেছেন একটি সম্মানজনক স্থানে, আমরা তার সুযোগ্য নেতৃত্বের প্রতি পূর্ন আস্থা রেখে ১৪ লক্ষ সরকারি কর্মচারির মানবেতর জীবন জাপন থেকে মুক্তির আবেদন করে বলতে চায় -চলমান পে-স্কেলের বেতন বৈষম্য নিরসন সহ ১৪ লক্ষ কর্মচারির প্রানের দাবী ৮ দফা বাস্তবায়ন করে দেশকে আরো সমৃদ্ধ ও গতিশীল করতে আপনার আশু হস্তক্ষেপ কামনা করি।

৮ দফা দাবির মধ্যে রয়েছে, ২০১৫ সালে প্রদত্ত ৮ম পে-স্কেল সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারন ও গ্রেড সংখ্যা কমাতে হবে। টাইমস্কেল, সিলেকশন গ্রেড, পুণঃবহালসহ বেতন জেষ্ঠতা বজায় রাখখতে হবে। সচিবালয়ের ন্যায় পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে। সকল ভাতা বাজা চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে। নিম্ন বেতন ভোগীদের জন্য রেশন ও ১০০% পেনশন চালুসহ পেনশন গ্রাচুইটি হার ১ টাকা সমান ৫০০ টাকা করতে হবে। কাজের ধরন অনুযায়ী পদের নাম ও গ্রেড একিভূত করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD