বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

১২টার পর থেকে ওয়ারী লকডাউনমুক্ত হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

করোনার সংক্রমণের হার তুলনামূলক হ্রাস পাওয়ায় তুলে নেওয়া হচ্ছে ওয়ারীর লকডাউন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা হতে লকডাউনমুক্ত হচ্ছে ওয়ারী।

স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর হতে লকডাউন বর্ধিত করার নতুন কোনো নির্দেশনা না থাকায় এবং ১ম ও ২য় সপ্তাহের তুলনায় সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

লকডাউন উঠে গেলেও সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং করা হচ্ছে এলাকাটিতে। এছাড়া করোনা টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, করোনা পজিটিভ রোগী বেশি থাকায় ওয়ারী এলাকায় গত ৪ জুলাই ভোর ৬টা থেকে ২৫ জুলাই পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হলো লকডাউন।

লকডাউনের আওতায় ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১নং ওয়ার্ডের ওয়ারীর টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) এবং ইনার রোড হিসেবে লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড এবং নওয়াব রোড।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD