শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

১৫ দিন সময় পেলেই এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত বোর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা জানিয়েছেন, ১৫ দিন সময় পেলেই তারা এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত। তবে পরীক্ষার তারিখ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তঃশিক্ষা বোর্ডের সভায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা এ সিদ্ধান্ত নেন।

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এইচএসসি পরীক্ষা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি।  এ বছর জেএসসি পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণের ব্যাপারে আলোচনা হয়েছে, স্কুলগুলো নিজেরা মূল্যায়ন করে উত্তীর্ণ করতে পারবে। পরীক্ষা আমরা নিতে পারব কী পারব না- এখনও জানি না। তবে স্কুলগুলো নিজস্ব পদ্ধতিতে মূল্যায়ন করবে।  এ বছর আড়াই মাস ক্লাস হয়েছে।  এর বাইরে সংসদ টেলিভিশন ও অনলাইনে ক্লাস হয়েছে।  যে প্রতিষ্ঠান যতটুকু পড়াতে পেরেছে, ততটুকুর ভিত্তিতে মূল্যায়ন হবে। এ ব্যাপারে শিগগিরই আমরা একটা গাইডলাইন দেব।

তিনি আরও বলেন, অষ্টম শ্রেণিতে যে অংশটুকু পড়ানো হয়নি, অথচ নবম শ্রেণিতে তা প্রয়োজন, সেগুলো পরবর্তী শ্রেণিতে কীভাবে সমন্বয় করা যায়, সে বিষয়ে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটকে (বেডু) দায়িত্ব দেওয়া হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD