সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

২০৫০ সালের আগেই গলে যাবে আটলান্টিকের সমস্ত বরফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

 

গবেষকরা জানিয়েছে  আটলান্টিক মহাসাগরের সমস্ত বরফ ২০৫০ সালের গরমের মধ্যেই গলে যাবে। মার্কিন জার্নাল জিওফিজিক্যাল রিসার্চ লেটারসে প্রকাশ হওয়া এক গবেষণা থেকে এ তথ্য বের হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

জার্নালে গবেষকরা জানায়, বৈশ্বিক উষ্ণতা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আর্টিক অঞ্চলের তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে বরফ দ্রুত গলছে। যার ফলে সামনের দশকগুলোতে আমরা বরফ ছাড়া গ্রীষ্মকাল দেখতে হবে।

জলবায়ু সংকট নিয়ে গবেষকরা আরো বলেন, এটি এখন কেবলমাত্র সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ওপর নির্ভর করছে আমাদের পৃথিবীর উত্তরের বরফ কত বছর থাকবে।

বিশ্বের শীর্ষস্থানীয় ২১টি ইন্সটিটিউটের ৪০টি জলবায়ু মডেলের ব্যবহার করে গবেষকরা এ তথ্য প্রদান করেছে।

এ বিষয়ে সাগরের বরফ নিয়ে গবেষণা করা হামবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ডির্ক নোটজ বলেন, যদি আমরা বৈশ্বিক উষ্ণায়ন দ্রুত কমাতে পারি ও তাপমাত্রা বৃদ্ধি ২ সেলসিয়াসের নিচে রাখতে পারি তারপরেও ২০৫০ সালের আগেই বরফগুলো অদৃশ্য হয়ে যাবে। এই অবস্থা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে।

বর্তমানে উত্তরের সম্পূর্ণ পোল সারা বছর বরফে আচ্ছাদিত থাকে। তবে গ্রীষ্মে বরফ কিছুটা গলে যায়। আবার শীতে তা বৃদ্ধি পায়।

চলমান বৈশ্বিক উষ্ণতার কারণে সর্বশেষ কয়েক দশকে ক্রমবর্ধমান হারে বরফ গলছে। আর এই অবস্থা আর্টিক অঞ্চলের জলবায়ু ও বাস্তুসংস্থানে ব্যাপক হারে প্রভাব ফেলছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD