মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতসকালে নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে: পেজেশকিয়ান আট মাসে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ, পদ হারালেন এক এমপি, কোনো অভিযোগ উঠলে ছাড় নয় জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘বিরানভূমি’ করার হুমকি আইআরজিসির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিএমপির ৯ সহকারী কমিশনারকে বদলি

২০ টাকা নিয়ে কথা কাটাকাটিতে ভ্যানচালক খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : ২০ টাকা নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে শুকুর আলী (৪৫) নামের এক ভ্যানচালককে মাথায় ধাতব বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী উপজেলার ধোপাদী গ্রামের সোনা মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ভ্যানচালক শুকুর আলীর কাছে ওই গ্রামের গ্যারেজমালিক রাজু আহম্মেদ বিশ্বাস ২০ টাকা পান। রাত সাড়ে ৮টার দিকে শুকুর আলী ওই গ্যারেজে গেলে রাজু পাওনা ২০ টাকা দাবি করেন। এটা নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজু লোহার রেঞ্জ দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্র প্রসুন মুখার্জি বলেন, ‘শুকুর আলীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।’

অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শুকুর আলী নামের একজনের মাথায় ধাতব বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD