বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন সত জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই জন। এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৭ জন এবং অন্যান্য বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৫৭ জন এবং ঢাকার বাইরে ৪৩১ জন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫৭ জন। এর মধ্যে ঢাকায় ৪৩৪ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD