রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে ওমরাহ ভিসা দেবে সৌদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা দেবে সৌদি আরব। সৌদির বাইরের ওমরাযাত্রীদের জন্য এজেন্সি ছাড়াই ভিসা আবেদনের জন্য শিগগির অনলাইনভিত্তিক অ্যাপ পদ্ধতি চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাওফিক ফাওজান আল রাবিয়াহ। গতকাল বৃহস্পতিবার (২ জুন) জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হবে।

এ ভিসায় ওমরাহ পালন ছাড়াও যাওয়া যাবে সৌদির অন্যান্য অঞ্চলে। তাছাড়া নির্দিষ্ট অ্যাপের সাহায্যে প্রয়োজনীয় আবাসন ও পরিবহন ব্যবস্থার কাজও সম্পন্ন করা যাবে।

ওমরাহবিষয়ক মন্ত্রী জানান, আগে হজযাত্রী ও দর্শনার্থীদের বিভিন্ন এজেন্সির সৌদি আরব আসতে হত। হজ ও ওমরাযাত্রীদের মক্কা-মদিনায় যাতায়াতও এজেন্সির মাধ্যমে হত। এখন অনলাইনে ব্যক্তি নিজেই ভিসা ও পছন্দমতো আবাসন ও পরিবহনের নির্ধারণ করতে পারবে। এতে কোনো এজেন্সির দরকার হবে না। এমনকি নিজ উদ্যোগেই সৌদির সব স্থানে ঘুরতে পারবে।

মন্ত্রী বলেন, এ বছর সারা বিশ্বের ১০ লাখ মুসলিম হজ পালন করতে পারবেন। এর মধ্যে সৌদি থেকে ১৫ শতাংশ ও সারা বিশ্ব থেকে ৮৫ শতাংশ হজযাত্রী থাকবে। এবার হজপালনের অনেক বেশি আবেদন থাকলেও হজযাত্রীদের নিরাপত্তা আমরা অগ্রাধিকার দিচ্ছি। কভিড-১৯ মহামারি থেকে সুরক্ষা নিশ্চিত করে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে আমরা কাজ করছি।

হজবিষয়ক মন্ত্রী আরো বলেন, সৌদি ভিশন-২০৩০ পূরণের লক্ষ্যে হজ ও ওমরাহ সেবার মান বৃদ্ধিতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। করোনা সংক্রমণরোধে ‘ইতামরা’ অ্যাপের সাহায্যে পুরো হজ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। হজ ও ওমরাহ ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল প্লাটফর্মে নিতে ‘নুসুক’ নামে আরেকটি অনলাইন সেবা চালু করতে কাজ চলছে।

সূত্র : আরব নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD