শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

২ দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকালে তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি কাজী ইসমাঈল হোসেন।

গত মঙ্গলবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর বলেন, রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের জন্য রিমান্ড চেয়ে গত মঙ্গলবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ৮ এপ্রিল র‍্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD