মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

৫৯ সোনার বারসহ মার্কিন নারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি সোনাসহ এক মার্কিন পাসপোর্টধারী নারী প্রবাসীকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট তাদের গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর।

আটক নারীর নাম মাহানাজ চৌধুরী। তিনি দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন।

সানোয়ারুল কবির জানান, এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হওয়ার খবর ছিল। এর পর পুরো বিমানবন্দরজুড়ে কঠোর নজরদারি নেওয়া হয়। এর পর যাত্রী মাহানাজ এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ যোগে সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাকে শনাক্ত করা হয়। এর পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সব কিছু অস্বীকার করেন।

সানোয়ারুল কবীর আরও জানান, যাত্রী মাহানাজ চৌধুরীর কাছ থেকে ৫৯ পিস সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে যাত্রীকে আটক করা হয়। আটক সোনার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে দুটি মামলা করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD