শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

৬১ পৌরসভায় বিএনপির মনোনয়ন ফরম বিক্রি সোমবার থেকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ে ৬১টি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে ৭ থেকে ১৪ ডিসেম্বর। চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা ও প্রত্যায়নপত্র দেয়া হবে ১৮ ডিসেম্বর।

রোববার দলের সাংগঠনিক সম্পাদক (দফতরের চলতি দায়িত্বে) সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপি কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

জারি করা নির্দেশনা অনুযায়ী শুধু বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তা জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে তা হল- নির্ধারিত আবেদন ফরম ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ১৪ ডিসেম্বর বিকাল ৫টার পর কোনো আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD