শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

৬ দিনে রেমিট্যান্স এলো ৬৭৩৪ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চলতি অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ছয় হাজার ৭৩৪ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল সোমবার (৬ অক্টোবর) এক হাজার ৫৭৩ কোটি ৮০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় এসেছিল ৫৭ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় কমেছে দুই কোটি ২০ লাখ ডলার বা তিন দশমিক ৮০ শতাংশ।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭১১ কোটি ৬০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০২ কোটি ১০ লাখ ডলার বা ১৪ দশমিক ৩০ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD