ফসলী জমি ও বিভিন্ন বাড়ী সংলগ্ন অবৈধ ভাবে গড়ে ওঠা চর কলমী ও বকসী ঘাট এবং ব্রীজ ঘাট সংলগ্ন ফরাজী ও রিফাত এবং মাওয়া নামের ৩ টি ব্রিকস ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান এর আদেশে ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া মিয়া অভিযান চালিয়ে এই ব্রিকস ৩ টি ভেঙ্গে ফেলেছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া জানান বৈধ কাগজ- পত্র না থাকায় এই ভাটা গুলো গুড়িয়ে দেয়া হয়েছে।
ব্রিকস গুলো হলো, আবুল হোসেন ফরাজীর ফরাজী ব্রিকস,জয়নালের রিফাত এবং রাসেল পন্ডিতের মাওয়া ব্রিকস। ব্রিকস লাগোয়া স- মিল গুলো ও ভেঙে দিয়েছে। ভেঙে দেয়া হয়েছে কয়েক লাখ কাঁচা ইট। এলাকার সাধারণ মানুষ জানান, ব্রিকস গুলো থাকায় কয়েক বছর যাবত ক্ষেতের ফসল হয়না। তাদের গাছের পাতাসহ ইটের কালো ধোয়ায় বাড়ী ঘরে থাকতে কষ্ট হয়। তাই ব্রিকস গুলো ভাঙ্গায় তারা খুশি।
স্থানীয়রা জানান, আমার গাছের ছোট ছোট প্রায় ৫ শত শতাধীক ফল নষ্ট হয়ে গেছে। আম গাছের মুকুল গুলো পুড়ে গেছে। এলাকার মানুষ ৩ টি ব্রিকস ভাঙ্গায় সবাই আনন্দিত।
লাইটনিউজ/এসআই