শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

‘চিকিৎসকরা খালেদার অসুস্থতা নিয়ে শেখানো কথা বলছেন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপিপন্থী চিকিৎসকরা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখানো কথা বলছেন। বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করানোর কথা বলা হয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৯ নভেম্বর) সকালে নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যাকে মারতে চেয়েছিলেন তিনিই মানবতা দেখিয়েছেন। এছাড়া জিয়াউর রহমান না থাকলে বঙ্গবন্ধুকে হত্যার দুঃসাহস পেতো না খুনিরা।

ইউপি নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। তিনি বলেন, নিজেরা নিজেদের শত্রু হবেন না। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে। তারা সরকারের অর্জন ম্লান করে দিচ্ছে।

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের হাফ ভাড়ার বিষয়টি বিবেচনা করতে বেসরকারি বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী।

আওয়ামী লীগ আওয়ামী লীগের শত্রু হলে বাইরের শত্রুর প্রয়োজন নেই। তাই কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী নেতাদের মুল্যায়ন করতে হবে। কলহ কোন্দল বন্ধ করতে হবে। ক্ষমতার দাপট দেখাবেন না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD