বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

বোমা আতঙ্ক : বিমানে তল্লাশি, যা জানা গেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : প্রায় ৩ ঘণ্টা তল্লাশি চালানোর পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের (এমএইচ-১৯৬) ফ্লাইটে কোনো বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান।

বুধবার দিবাগত রাত সোয়া ১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাবের মাধ্যমে ইনফরমেশন পাই যে মালয়েশিয়ান ওই উড়োজাহাজে বোমাসদৃশ বস্তু থাকতে পারে। এই তথ্যের ভিত্তিতে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করেছি। সবার পরামর্শে উড়োজাহাজটি একটি নিরাপদ জায়গায় রেখে তল্লাশি চালানো হয়। পরে যাত্রী, উড়োজাহাজ ও লাগেজের কোথাও বোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, বিমানটি রাত সাড়ে ৯টায় ল্যান্ড করলেও নিরাপত্তা তল্লাশির কারণে রাত ১টার দিকে লাগেজ স্ক্যান করা শেষ হয়। পরে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। বিমানটি নিরাপদ হওয়ায় পরবর্তী ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, তথ্য ছিল সেটা যাচাই করতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এখন পর্যন্ত সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।

এর আগে, বোমা আতঙ্কে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে এমএইচ ১৯৬ নামের ওই ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় অবতরণ করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD