রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

আইফোন-১৩ উৎপাদন ২০% কমানো হলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

নতুন আইফোন-১৩ সিরিজের স্মার্টফোনের চাহিদা কমে যাওয়ায় সেপ্টেম্বর-অক্টোবর মাসে উৎপাদন ২০ শতাংশ কমানো হয়েছে। আইফোন ১৩ সিরিজের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, গত দুই মাসে সেই উৎপাদন অপেক্ষা ২০ শতাংশ কম পণ্য উৎপাদন করেছে অ্যাপল। বড়দিন উৎসবে স্মার্টফোন কেনার হিড়িক পড়ে। কিন্তু এবার তেমন কোনো আশা দেখছে না তারা। একই সঙ্গে বিশ্বজুড়ে চলমান চিপসংকটে উৎপাদন বাড়ানো থেকে সরে এসেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই অভিযোগ করেছে, আইফোন-১৩ সিরিজ তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। টেক বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে বিশ্বব্যাপী চিপ সেটের ঘাটতি এবং সাপ্লাই চেইনের ঘাটতি এর অন্যতম কারণ। অ্যাপলের প্রধান টিম কুক গত অক্টোবরে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিগত তিন মাসের তুলনায় আগামী তিন মাস উৎপাদনে একটা বৃহত্তর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এর প্রধান কারণ হিসেবে তিনি বিশ্বব্যাপী চিপ সেটের ঘাটতিকে দায়ী করেন। ব্লুমবার্গ এক রিপোর্টে উল্লেখ করেছে, আইফোন-১৩ লাইন আপের জন্য তার যন্ত্রাংশ সরবরাহকারীদের চাহিদা আগের চেয়ে অনেক কমে গেছে।

সূত্র : নিক্কি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD