শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদের ‘শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থা শঙ্কমুক্ত এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। গতকালের চেয়ে উনি অনেক ভালো আছেন। ওবায়দুল কাদেরের ডায়াবেটিস গতকাল ছিল ১৩, আজ ৫। এটা একদম নরমাল। ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন সবকিছু নরমাল।

বিএসএমএমইউ’র উপাচার্য আরও বলেন, আরও দুই-এক দিন অবজারভেশনে রাখার জন্য আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন তিনি (ওবায়দুল কাদের)। ওনার জন্য সবাই দোয়া করবেন।

এর আগে গতকাল (১৪ ডিসেম্বর) বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD