মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

হিলিতে জেঁকে বসেছে শীত, বৃষ্টির সম্ভাবনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

হিলি প্রতিনিধি : দিনাজপুরসহ উত্তরাঞ্চলজুড়েই এখন তীব্র শীত। আর এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শীতের তীব্রতার কারণে অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন।

শফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ জানান, হিলিতে সকালবেলা শীত বেশি। দুপুরে একটু গরম তবে বিকেল থেকে আবার শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে। এই অবস্থায় কাজ করতে খুব কষ্ট হচ্ছে। সেই জন্য কয়েক দিন থেকে কাজে যাইনি।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার (২৭ ডিসেম্বর) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। সকাল ৯ টায় চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা হবে।

তিনি আরও জানান, চলতি মাসের একেবারেই শেষের দিকে (২৯ তারিখ বা এর আশে পাশে) দেশের উত্তর- পশ্চিমাঞ্চলের ২ থেকে ১ স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে নতুন করে ১টি শৈত্যপ্রবাহ দেশের কিছু স্থানে বিরাজ করতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD