মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কমার্স ব্যাংকের ৭০ কোটি টাকা আত্মসাতে ৬ জনের বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ কমার্স ব্যাংকের ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্রাঞ্চ ম্যানেজারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ ডিসেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ কমার্স ব্যাংকের দেওয়ানহাট শাখার সাবেক ব্রাঞ্চ ম্যানেজার ও এফএভিপি মো. জামাল উদ্দিন মজুমদার, সাবেক অ্যাপ্লাইজার (আমদানি শাখা) ও বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. সালাহ উদ্দিন তালুকদার, সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা (রফতানি শাখা) মোহাম্মদ মফিজুল্লাহ, মেসাস মারবীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহামদ, মেসার্স লাহিড়ী এন্টারপ্রাইজের মালিক স্মৃতি লাহেড়ী ও টিপু সুলতান।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে নিজেরা লাভবান হয়ে অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে আমদানি সংশ্লিষ্ট কাগজপত্র জাল-জালিয়াতি এবং তা ব্যবহার করে পণ্য খালাস করে বাংলাদেশ কমার্স ব্যাংকের ৭০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৯৭ টাকা আত্মসাৎ করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD