শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত তিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বরিশালের মুলাদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ তিনজন নিহত হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টায় মুলাদী মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান আরটিভি নিউজকে বলেন, মীরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বড়ইয়া কাজিরচর এলাকার খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছেলে হারুন নলী (৪৫) ও মোনাসেফ আলীর ছেলে ওমান প্রবাসী রাজীব নলী (২৩) বড়ইয়া কাজিরচর যাচ্ছিলো।

পথে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD