সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণ, আসামি বাবু গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

স্বামী-সন্তান জিম্মি করে কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলার দুই নাম্বার আসামি মেহেদী হাসান বাবু ওরফে গুন্ডিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের রুহুলার ডেইল ঘোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলোচিত এ মামলার এজহারের দুই নম্বর আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতারের মধ্যে দিয়ে ধর্ষণ মামলার অভিযুক্ত সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেফতার মেহেদী হাসান বাবু কক্সবাজার শহরের বাহারছড়ার আবুল কাশেমের ছেলে।

গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোস্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী ৪ জনের নাম ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ ও র‌্যাব মামলার ৬ আসামিকেই গ্রেফতার করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD