সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

খাওয়ার সময় ছেলের হাতে বাবা খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

ঢাকার ধামরাইয়ে খাওয়ার সময় ছেলের হাতে খুন হয়েছেন মো. আসাদ হোসেন (৪৭) নামে হতভাগ্য এক বাবা। বাবাকে ইট দিয়ে থেঁতলে ও কুঠার দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ খুন হওয়া আসাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর থেকে ছেলে উজ্জ্বল হোসেন (১৯) পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল গ্রামের মৃত কজে ঢালীর ছেলে মো. আসাদ হোসেন সকালের খাওয়ার খেতে বসেন। এ সময় তার অনার্সে পড়ুয়া ছেলে উজ্জ্বল হোসেন তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রথমে ইট দিয়ে বাবাকে থেঁতলে আহত করেন। এর পর কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

সূত্র থেকে আরও জানা যায়, বাড়ির লোকজন দৌড়ে এসে দেখেন আসাদ হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। পরে বিষয়টি ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান আতিককে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান।

উপপুলিশ পরিদর্শক মো. আরাফাত হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে উপপুলিশ পরিদর্শক মো. আরাফাত হোসেন বলেন, অফিসার ইনচার্জের নির্দেশে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD