বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গোলাবারুদসহ ৪ রোহিঙ্গা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

কক্সবাজার প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ চার রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

আটক চার জন হলেন—উখিয়া কুতুপালং ক্যাম্প-১, ব্লক-এ এর বাসিন্দা আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), থাইংখালী ক্যাম্প-১৩, ব্লক-এফ এর বাসিন্দা ছৈয়দুল ইসলামের ছেলে মো. আমান উল্লাহ (২৩) ও আবদুর সবুরের ছেলে মো. খাইরুল আমিন (১৯)।

তানভীর হাসান জানান, শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করা হয়। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব‌্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD