বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, দাম কত বন্যাবিধ্বস্ত নেপালকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ বদলির আবেদন শেষ আজ, জটিলতায় মাউশিতে ছুটছেন শিক্ষকরা

সোনার দাম কমল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

টানা তিন সপ্তাহ বাড়ার পর গত সপ্তাহ থেকে সোনা ও রূপার দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। গত সপ্তাহে সোনার দাম কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ। রূপার দাম কমেছে ৩ দশমিক ৯২ শতাংশ।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৭ দশমিক ৬১ ডলার বেড়েছিল, যা শতাংশের হিসাবে দশমিক ৪৩। পরের সপ্তাহ সোনার দাম কমেছে ৩১ দশমিক ৬১ ডলার অর্থাৎ ১ দশমিক ৭৬ শতাংশ। এতে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৯৬ দশমিক ২৯ ডলার। এর আগে টানা তিন সপ্তাহ দাম বাড়ার মাধ্যমে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৮২৭ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছিল। ফলে গেল সপ্তাহে দাম কমার পর এখনো মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দশমিক ৮০ শতাংশ বেশি।

টানা তিন সপ্তাহ দাম বাড়ার আগে আন্তর্জাতিক বাজারে সোনার টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।

আন্তর্জাতিক বাজারে টানা দরপতন হতে থাকাই গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও সোনার দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনা ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD