বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ ইউনুছ। পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ গোলাম কুদ্দুস।

সম্প্রতি ব্যাংকের ৩৩৩তম পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ব্যাংকের পক্ষ থে‌কে এ তথ্য জানানো হয়েছে।

নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ, ইউনুছ কোল্ড স্টোরেজ, অনন্ত পেপার মিলস, ইউনুছ পেপার মিলস, ইউনুছ ফাইন পেপার মিলস, ইউনুছ স্পিনিং মিলস, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের ব্যবস্থাপনা পরিচালক।

ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকা জেলার বংশালে জন্মগ্রহণ করেন। চার দশক ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে তিনি সম্পৃক্ত। তি‌নি রূপসা ট্রেডিং করপোরেশন ও মহিউদ্দিন অটো হাউসের স্বত্বাধিকারী।

অপর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কুদ্দুস আনোয়ার খান মডার্ন হসপিটালের প্রতিনিধি হিসেবে ব্যাংকে প্রতিনিধিত্ব করছেন। তিনি সরকারের অতিরিক্ত সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য ছিলেন। ১৯৫৪ সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD