মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: তথ্য উপদেষ্টা ‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে জাতীয় স্বার্থ যাচাই করবে সরকার’ নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কায় জামায়াত ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

দশম শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর …

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে দশম শ্রেণির একছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে সহায়তার দায়ে আজ সোমবার এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধর্ষক এখনো পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এমন দাবি পুলিশের।

গত রবিবার ফরিদগঞ্জ উপজেলার আষ্টামহামায়া পাঠশালা নামে স্কুল থেকে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী। পথে এলাকার চিহ্নিত বখাটে শিমুল মিজি (২৪), ইজাজ হোসেন (২৩) এবং সাব্বির হোসেন (২৪) স্কুলছাত্রীকে পাশের ভোটাল গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের আশ্রয় দেয় লিপি বেগম (৩২) নামে এক নারী। পড়ে ওই নারীসহ অন্যরা বাড়ির একটি ঘরে আটকে রাখে ছাত্রীটিকে।

একপর্যায়ে তারা তিনজন ঘরের বাইরে অবস্থান এবং ভেতরে প্রবেশ করে শিমুল মিজি। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ছাত্রীটিকে ধর্ষণ করে শিমুল মিজি। পরে এই বিষয় কাউকে জানালে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীটিকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, এই ঘটনার পর ধর্ষিতা বাড়ি ফিরে কান্নাজাড়িত কণ্ঠে বিস্তারিত প্রকাশ করে মায়ের কাছে। পরে রবিবার রাতেই ফরিদগঞ্জ থানায় মূল ধর্ষকসহ চারজনকে আসামি করে একটি মামলা রুজু করেন ছাত্রীর মা।

অন্যদিকে, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয় হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুজাউদৌলা রুবেল জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, এই ঘটনায় মামলার প্রধান আসামি শিমুল মিজিকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে। তবে এর সঙ্গে জড়িত অন্য তিনজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, তারা কুমিল্লায় আত্মগোপনের চেষ্টা করেছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, ধর্ষণে অভিযুক্ত শিমুল মিজি ফরিদগঞ্জের পূর্বাঞ্চলের চিহ্নিত লম্পট ও বখাটে এবং মাদক কারবারি। শিমুল লীগ নামে এলাকায় তার একটি গ্রুপ আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD