মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

যৌন সম্পর্কের বিনিময়ে ভালো নম্বর, শিক্ষকের কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের বিনিময়ে ভালো নম্বর দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে মরক্কোর একটি আদালত।

ভালো নম্বরের বিনিময়ে যৌন সম্পর্কের ঘটনায় দেশটিতে এটি প্রথম রায়। গত সেপ্টেম্বর থেকে উত্তর আফ্রিকার দেশটিতে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়, যখন মরোক্কান গণমাধ্যম সামজিক মাধ্যমে ফাঁস হওয়া শিক্ষার্থী-শিক্ষকের ক্ষুদে বার্তা তুলে ধরা হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, আসামি কাসব্লাঙ্কার কাছে সেট্টাতে অবস্থিত হাসান আই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রভাষক। তার বিরুদ্ধে অশ্লীল আচরণ, সহিংসতা ও যৌন হেনস্তার প্রমাণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার একই ধরনের অভিযোগে আরও চার প্রভাষককে আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে ‘অবৈধ শারীরিক সম্পর্কে প্ররোচনার’, লিঙ্গ বৈষম্য এবং নারীদের প্রতি সহিংসতার অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ পর্যায়ের যৌন কেলেঙ্কারির ঘটনা মরক্কোর বিশ্ববিদ্যালয়গুলোকে নাড়িয়ে দিয়েছে কিন্তু অধিকাংশগুলোতে বিচার দোষীকে সাজা দেওয়া সম্ভব হয়নি।

নারী অধিকার কর্মীদের সংগঠনগুলো জানায়, মরক্কোতে যৌন নির্যাতনের ঘটনা ব্যাপক বিস্তৃত কিন্তু ভুক্তভোগী নারীরা প্রতিশোধের ভয়ে অথবা পারিবারিক সুনাম ক্ষুণ্ণের ভয়ে অভিযোগ দায়েরের ব্যাপারে উদাসীন। সূত্র: আরব নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD