বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ইভ্যালির গাড়ি ফেরতের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো আগামী সাত দিনের মধ্যে ফেরত চেয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ইভ্যালির পরিচালনা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইভ্যালির রেজিস্ট্রেশন করা গাড়িগুলো তাদের কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই গাড়িগুলো আগামী ২০ জানুয়ারির মধ্যে পরিচালনা বোর্ডের কাছে হস্তান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা গাড়ি ফেরত দেবেন না, তাদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলোর তথ্য বিআরটিএ কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া হয়েছে। ইভ্যালির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা শেষবিন্দু পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বাসানোর মতো কাজ করব না ইনশাআল্লাহ।

উল্লেখ, ইভ্যালি পরিচালনায় পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD