বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ ভেনেজুয়েলার ‘তেল চুরি’ করছে না যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট অবৈধ: হাইকোর্ট দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, টার্মিনাল থেকে ফিরছেন যাত্রীরা হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প আসিফের জন্য ঢাকা–১০ আসন চেয়ে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫০, এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২

পদ্মা নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় বিধান (১৭) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিধান শহরতলীর জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি সকালে বিধান বাড়ির বাইরে থেকে ঘুরে আসি বলে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ থানা পুলিশের (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রওনা দিয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি নিখোঁজ বিধানের। গত ১২ জানুয়ারি সকালে বিধান বাড়ির বাইরে থেকে ঘুরে আসি বলে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিধান নিখোঁজের ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD