শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অতীতের ফ্যাসিবাদ থেকে আগামীর ফ্যাসিবাদ হবে আরও ভয়াবহ : ডা. শফিকুর রহমান রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দী পুলিশ হেফাজতে চট্টগ্রামের চান্দগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সু চির কারাদণ্ডের মেয়াদ কমালেন প্রেসিডেন্ট হ্লেইং নিজ ক্যাম্পাস জাবিতে মরণোত্তর সম্মাননায় সিক্ত হুমায়ূন ফরীদি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ পাম্পে তেল নিতে গিয়ে আগুনে পুড়ল মাইক্রোবাস রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চলতি সপ্তাহে আসবে আরও ১ লাখ ৬৪ হাজার টন পরিশোধিত জ্বালানি

কৃষক বেশে আসামি ধরলো পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের বেশে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইসলামপুরের একটি ধানক্ষেত থেকে আনিসুর রহমান নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আনিসুর সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররোশিয়া এলাকার মৃত মুঞ্জুর রহমানের ছেলে। কৃষকের ছদ্মবেশে আসামি ধরার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন।

ওসি জানান, ইসলামপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শফিউল ইসলাম, আনিসুর রহমান ও নির্মল নামের এক সিপাহি মিলে ওই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন।

এসআই শফিউল ইসলাম জানান, আনিসুর রহমানের নামে একটি ওয়ারেন্ট ছিলো। তিনি বিদেশে থাকার কারণে পুলিশ তাকে এতদিন গ্রেপ্তার করতে পারেনি। খবর পেয়ে কৃষক সেজে আমরা তাকে গ্রেপ্তার করি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD