মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ ও লিয়াকত কাশিমপুর কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালিন পরিদর্শক লিয়াকত আলীকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানে করে তাদের নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল আলোচিত এই হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি সাতজন আসামি খালাস পান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD