বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

১ কোটি ৮২ লাখে ইভ্যালির রেঞ্জ রোভার বিক্রি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি নিলামে তুলে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। আদালত গঠিত বোর্ড সদস্যরা এই নিলামের আয়োজন করেন।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম শুরু হয়।

নিলামে ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি নিলামে দর হাকিয়েছেন ১৫ জন। এরমধ্যে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ দর হাকিয়ে গাড়িটি কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর ১ কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছিল।

এদিন আদালত গঠিত বোর্ড সদস্যরা ইভ্যালির ৭টি গাড়ির নিলাম শুরু করেন। গাড়িগুলো হলো- ১টি রেঞ্জ রোভার, ১টি টয়োটা প্রিয়াস, ১টি টয়োটা সিএইচআর, ২টি টয়োটা এক্সিও, ১টি হোন্ডা ভেজেল ও ১টি টয়োটা মাইক্রোবাস।

রেঞ্জ রোভার ছাড়া অন্য গাড়িগুলোর মধ্যে টয়োটা প্রিয়াসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ টাকা, টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD