রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ওমরাহর সুযোগ পাবে দুই ডোজ টিকা নেওয়া শিশুরাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

সাত ও তার চেয়ে বেশি বয়সী সব শিশুকে মক্কার মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এত দিন করোনাভাইরসের জন্য মক্কার পবিত্র মসজিদুল হারামে বিভিন্ন বিধি ও সীমাবদ্ধতা ছিল। এই সময়কালে শিশুদের সেখানে প্রবেশে এক প্রকার নিয়ম করে নিষেধাজ্ঞা ছিল।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে প্রবেশের জন্য শিশুদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে শারীরিক অবস্থা নিশ্চিত করতে হবে।

গেল ৩০ ডিসেম্বর পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লি ও ওমরাহযাত্রীদের জন্য নানা নিয়ম বেঁধে দেওয়া হয়। কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে পথনির্দেশক স্টিকার লাগানো হয়। পাশাপশি কিছু নির্দেশনাও দেওয়া হয়েছিল।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর সামাজিক দূরত্ব ও মাস্ক পরাসহ করোনাবিষয়ক বিধি-নিষেধ শিথিল করে সৌদি আরব। তখন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আগের মতো মুসল্লিদের দিয়ে পুরোপুরি ধারণের অনুমোদন দেয় সৌদি সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD