সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

রাজধানীতে হুজিবি সংগঠক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) সংগঠক শরিফুজ্জামান ওরফে মিন্টু ওরফে ওবায়দুল্লাহ ওরফে মাহি ওরফে শরিফকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। শরিফুজ্জামান বিস্ফোরক মামলায় ১০ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

শুক্রবার (১১ মার্চ) সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৩ সালের ৭ অক্টোবর তুরাগ থেকে হুজিবির সংগঠক খলিলুর রহমান শাহরিয়ার (৩২), কাদের মুয়াক্ষের (৫০), শরিফুজ্জামান (২৭) ও মাকছুদুর রহমানকে (২৭) গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে খলিলুর রহমান হুজিবির পলাতক কেন্দ্রীয় নেতা ও হুজিবির পরিবর্তিত সংগঠন তামিরুত-আত-দ্বীনের প্রধান সংগঠক ছিলেন। শরিফুজ্জামান হুজিবির পরিবর্তিত সংগঠনে অর্থ সম্পাদক হিসেবে কাজ করতেন।

শরিফুজ্জামান জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে উত্তরা পশ্চিম থানা এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন এবং ফ্রিল্যান্সিং করে জীবিকা নির্বাহ করতেন।

শরিফুজ্জামানকে তুরাগ থানায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD