এবার তৃতীয় প্রজন্মের নতুন সাশ্রয়ী আইফোন এসই বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ফাইভ-জি সংযোগ আর আইফোন থার্টিন-এর ১৫ বায়োনিক চিপ সুবিধা থাকছে নতুন এই স্মার্টফোনে। এ ছাড়া সবুজ রঙের আইফোন থার্টিনসহ আরও নতুন সাতটি পণ্য ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে উন্মোচন করা হয়।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ মার্চ) ‘পিক পারফরম্যান্স’ আয়োজনে তৃতীয় প্রজন্মের আইফোন এসই উন্মোচন করেছে অ্যাপল। এসব পণ্যের মধ্যে রয়েছে অ্যাপলের ‘আইফোন এসই’র নতুন সংস্করণ, নতুন ডেস্কটপ ম্যাক স্টুডিও, স্টুডিও ডিসপ্লে, আইপ্যাড, নতুন ম্যাক পিসি, নতুন সিলিকন চিপ এম ১ আলট্রা এবং আইওএস ১৫।
অনুষ্ঠানে আরও ঘোষণা করা হয়, এখন থেকে সবুজ এবং আলপাইন সবুজ এ দুটি নতুন রঙে পাওয়া যাবে আইফোন ১৩। ভার্চুয়াল আয়োজনে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, আগামী ১৮ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে ফোনগুলো।
আরও পড়ুন : লন্ডনে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ
নতুন এসই-তে থাকছে ফাইভজি সুবিধা এবং নিজস্ব এ ১৫ বায়োনিক চিপ। আইফোন এসইর ২০২২ সংস্করণের পর্দার আকার ৪.৭ ইঞ্চি। পেছনের প্যানেলে আছে ১.৮ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল ক্যামেরা। এ ছাড়া এই ১৫ বায়োনিক চিপের সুবাদে নতুন স্মার্টফোন সম্পূর্ণ চার্জে একটানা ১৫ ঘণ্টা ভিডিও দেখা যাবে।
আঙুলের ছাপ ব্যবহার করে ফোন আনলক করার জন্য নতুন এসই-তে আছে ‘টাচ আইডি’ সেন্সর ও ওয়্যারলেস চার্জিং সুবিধা। আইফোন এসইর দাম শুরু হবে ৪২৯ ডলার থেকে।
আরও পড়ুন : তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন বাইডেন
এ ছাড়া অ্যাপলের ম্যাক স্টুডিও একটি কম্প্যাক্ট কম্পিউটার। ম্যাক স্টুডিও বাজারে ছাড়া হবে এম ওয়ান ম্যাক্স এবং এম ওয়ান আলট্র্রা চিপের আলাদা সংস্করণে। ৬৪ জিবি এবং ১২৮ জিবি ভ্যারিয়েন্টে মিলবে ডিভাইসটি। দাম যথাক্রমে দুই হাজার এবং চার হাজার ডলার। ম্যাক স্টুডিওর সঙ্গে থাকছে নতুন মনিটর ‘স্টুডিও ডিসপ্লে’। দাম ১ হাজার ৪৯৯ ডলার। এ ছাড়া নতুন ম্যাক পিসি এবং এম ওয়ান আলট্রা চিপ ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ডিজাইনে দুটি এম ওয়ান ম্যাক্স চিপে তৈরি হয়েছে এম ওয়ান আলট্রা। নতুন চিপটি আগের সংস্করণের তুলনায় আট গুণ গতিময়।
বাজারে আসা নতুন আইপ্যাড এয়ারে রয়েছে এম ওয়ান চিপ, ৮ কোরের জিপিইউ, লিকুইড রেটিনা ডিসপ্লে, ১২ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স ক্যামেরা। সঙ্গে থাকছে অ্যাপল পেনসিল। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আইপ্যাড আইওএস১৫। ৬৪ থেকে ২৫৬ জিবি স্টোরেজে মিলবে আইপ্যাড এয়ার। দাম শুরু হবে ৫৯৯ ডলার থেকে।
আরও পড়ুন : পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিল সানি লিওন!