বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবকাঠামো নির্মাণে বরাদ্দ ৩৬২৯ কোটি টাকা একজন মানবিক জেলা প্রশাসক পরমাণু বোমা ইসরায়েলে, অথচ পরিদর্শকরা ইরানে: জাতিসংঘে পেজেশকিয়ান বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহ্‌দী আমিন রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও’র সাক্ষাৎ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কলির দুই পা খুঁজতে ৭ দিন পর ঘটনাস্থলে আবারও পুলিশ

করোনাযুদ্ধে প্রাণ হারালেন আরেক পুলিশ সদস্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার : চলমান করোনাযুদ্ধে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরেক সদস্য। আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এসআই (নিরস্ত্র) মো. একরামুল ইসলাম (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (৬ জুন) মারা যান তিনি।

একরামুলের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কাঁঠালিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৮ জন সদস্য করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন দিয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD