শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মারিউপলের ২১৮৭ বাসিন্দা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপলে প্রায় দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় পরিষেবা এবং সরবরাহ বন্ধ রেখে বোমাবর্ষণ করা হয়েছে। সিটি কাউন্সিল বলছে, এখন পর্যন্ত ২ হাজার ১৮৭ জন বাসিন্দা নিহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, গতকাল শহরটিতে অন্তত ২২টি রুশ হামলা হয়েছে।

আরও পড়ুন : মালয়েশিয়া ভ্রমণে নতুন বিধিনিষেধ

কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, ১২ দিন ধরে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। শহরে বিদ্যুৎ, পানি অথবা হিটিংয়ের ব্যবস্থা নেই। প্রায় কোনও মোবাইল যোগাযোগ ব্যবস্থা নেই। খাদ্য ও পানির মজুদ ফুরিয়ে আসছে।

রাশিয়ান বাহিনী শহটির পূর্ব উপকণ্ঠ দখল করেছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে আবাসিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে।

এদিকে, ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫। রোববার (১৩ মার্চ) লভিভের আঞ্চলিক প্রশাসন এ তথ্য জানায়। ভোরের এ ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : বিবিসি

এ সংক্রান্ত আরও সংবাদ :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD