বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সমাজসেবার ১৩ উপ-পরিচালক বদলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

দেশের বিভিন্ন জেলায় সমাজসেবা কার্যালয়ের ১৩ জন উপ-পরিচালক ও সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই রদবদল করে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল ইসলাম, গাজীপুর কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালিকা) তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) মুননাজ ইতি ও পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার গোলাম সারোয়ারকে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক করা হয়েছে।

যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বারকে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়, নেত্রকোনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা ইয়াসমিনকে গাজীপুর টঙ্গীর ইআরসিপিএইচ, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক খাঁন আনিসুর রহমানকে বাগেরহাট মূলঘরের সরকারি শিশু পরিবারের (বালক) তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক), নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহাদাৎ হোসেনকে নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ে, মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্স সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক) মো. গওছল আজমকে নওগাঁ সমাজসেবা জেলা সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামকে যশোর জেলা সমাজসেবা কার্যালয়ে, গাজীপুর টঙ্গী ইআরসিপিএইচের সহকারী পরিচালক খোরশেদা আক্তার রোজীকে গাজীপুর কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক, কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোসা. মনিমুন আক্তারকে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ে, দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলামকে বগুড়া জেলা সমাজসেবা কার্যালয় ও বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সানাউল ইসলামকে পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ে বদলি করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD