শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঈদকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত করে যান চলাচল সচল রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

সোমবার (৪ এপ্রিল) সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এ নির্দেশ দেন।

এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এলাকায় যান চলাচলে যেন কোন প্রকার ভোগান্তি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় তিনি চলমান প্রকল্প সমূহের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে মনিটরিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, সিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ, কে, এম, মনির হোসেন পাঠান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)’র চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD