মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

খালাস চেয়ে ডিআইজি মিজানের আপিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান।

সোমবার (৪ এপ্রিল) দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মিজানুর রহমান। আপিল আবেদনের অনুলিপি হাতে পেয়েছি। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

উল্লেখ্য, দুর্নীতির অনুসন্ধান থেকে মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে মিজানের বিরুদ্ধে। এরপর তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার সাময়িকভাবে বরখাস্তের পাশাপাশি মিজানের বিরুদ্ধে মামলা করে দুদক।

২০১৯ সালের জুলাই এনামুল বাছির ও মিজানকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম বাছিরকে ৮ বছর ও মিজানকে ৩ বছর কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD