বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এক টাকায় ওয়ালটন ফ্রিজ পেলেন নুরুল আমিন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

বেশ কয়েকদিন ধরে পটুয়াখালী শহরে মাইকিং করে বিভিন্ন অফার ঘোষণা করে পটুয়াখালী ওয়ালটন এহসানিয়া ইলেকট্রনিক্স। এর মধ্যে সুপার অফার ছিল ১ টাকায় ফ্রিজ। এ অফার শুনে মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ওই শোরুমে যান রুপালী ব্যাংক হেতালিয়া বাধঘাট শাখার ম্যানেজার নুরুল আমিন।

শোরুমের ম্যানেজার মাহবুবুর রহমান তাকে বিস্তারিত অফারগুলো জানিয়ে দেন। প্রথমে নুরুল আমিন ৪১ হাজার ২০০ টাকায় ২১ সিএফটির ফ্রিজ কেনেন এবং তিনি টাকাও জমা দেন। পরে তিনি অফারে লটারি ধরে জিতে নেন ১ টাকায় ফ্রিজ।

ওই শোরুমের ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, ‘শোরুমের সিদ্ধান্ত অনুযায়ী ২৬টি অফার ছিলো। একেকটি অফারের জন্য একেকটি কার্ড। প্রত্যেকটি কার্ডেই ৪ থেকে ২০ পার্সেন্ট পর্যন্ত মূল্যছাড় ছিল। আর একটিতে ছিল শুধু ১ টাকায় ফ্রিজ। নুরুল আমিন শোরুমে আসার পর তাকে অফারগুলো বুঝিয়ে বলি। আর অফার পেতে হলে তাকে লটারি ধরতে হবে বলে জানাই। এতে তিনি রাজি হয়ে যান। তার সামনেই ২৬ কার্ড রাখি। পরে তিনি যে কার্ডটি বেছে নেন, সেটিই ছিল ১ টাকায় ফ্রিজ। পরবর্তীতে তাকে ৪১ হাজার ১৯৯ টাকা ফেরত দেয়া হয়।’

আগামী শনিবার (৯ এপ্রিল) তাকে আনুষ্ঠানিকভাবে ফ্রিজটি তুলে দেওয়া হবে।

রুপালী ব্যাংক বাধঘাট শাখার ম্যানেজার নুরুল আমিন বলেন, ‘ওয়ালটন মূলত দেশি পণ্য। এ কারণে ওয়ালটনের ফ্রিজ কিনতে আগ্রহী হই। ঈদ উপলক্ষে তারা দারুণ অফার দিয়েছে। এভাবে ১ টাকায় ফ্রিজ পাবো সেটা ভাবতেও পারিনি।’

নুরুল আমিন ওয়ালটনকে ধন্যবাদ জানান এবং সবাইকে দেশি পণ্য কেনার অনুরোধ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD