বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

বগুড়ায় চাচার হাতে প্রাণ গেল ভাতিজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে মানিক শাহ (৪০) নামের এক ভাতিজার প্রাণ গেছে।

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক শাহ ওই গ্রামের ময়েন শাহ’র ছেলে। ঘটনার পর অভিযুক্ত চাচা ও তার ছেলে পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সজিনার গাছ লাগানোকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যায় মানিক শাহ্ তার বাড়ির সীমানায়
সজিনার গাছ লাগাতে যায়। এসময় চাচা জাহাঙ্গীর শাহ্ তাকে বাধা দেয়। কিন্তু তিনি কোনো কথা না শুনেই গাছ লাগাতে চাইলে এনিয়ে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়।

পরে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর শাহ ও তার ছেলে রুহুল আমিন তার বুকে কিল-ঘুষিসহ মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে করে মানিক শাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD