মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা চলবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ ছাড়া তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

বুধবার (১৩ এপ্রিল) এ আদেশ দেন আদালত।

এর আগে, ৭ এপ্রিল শুনানি শেষে প্রধান বিচারপতির হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ আদেশের জন্য ১৩ এপ্রিল (বুধবার) দিন ধার্য করেন।

জোবায়দা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং জোবায়দা রহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এ সময় অভিযোগপত্র দাখিলের পর জোবায়দা রহমান মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দার আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। একই সঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবায়দা রহমান, যার ওপর ৭ এপ্রিল শুনানি শেষ হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD