শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফখরুলের ঘোষণায় বিএনপির অক্ষমতা-দৈন্যতা প্রমাণিত: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

বিএনপির শক্তিশালী বিরোধী দলে আবির্ভূত হওয়া নিয়ে দলটির মহাসচিবের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিগগিরই বিএনপিকে শক্তিশালী বিরোধী দল ঘোষণায় তাদের শক্তিহীনতা, দুর্বলতা, অক্ষমতা ও দৈন্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে।

সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির কথার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়েই সেটিই প্রতীয়মান হয় যে, বিএনপি এলেই বর্তমানে শক্তিহীনতায় আছে।’

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান হলো জাতীয় সংসদ। সে জন্য কোনো রাজনৈতিক দল শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয়সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক। কিন্তু বিএনপির এখন আসন সংখ্যা কত? আর সেটা দিয়ে বিএনপি কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে তা এখন জাতির সামনে পরিষ্কার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD