মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ছাত্রাবাসে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, উপাচার্যের বাসভবন ঘেরাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

গত বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে অসীম দাস নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে বিশ্ববিদ্যালয়য়ের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অসীমকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর পর ময়নাতদন্তসহ সবকিছু তদারকি করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শিক্ষার্থীর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়নি। এ অভিযোগেই শুক্রবার উপাচার্যের বাসভবন ঘিরে বিক্ষোভ করেন মৃত অসীমের পরিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা থেমে থেমে বিক্ষোভ প্রদর্শন করছেন।

এ ঘটনায় বিশ্বভারতীর উপাচার্য নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি করেছেন। তিনি ইতোমধ্যে পুলিশের কাছে তার নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পুলিশকে জানিয়েছেন, তার প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। তার নিরাপত্তা দরকার। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ পাঠান। বিক্ষোভকারীরা আমার বাসভবন ঘিরে রেখেছে। গেট ভাঙতে শুরু করেছে। পুলিশ না এলে আমি চরম সমস্যায় এবং সংকটে পড়ে যাব। এর ফলে আপত্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।

বিদ্যুৎ চক্রবর্তীর সেই আবেদন আবার টুইটারে তুলে ধরেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD