রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩১ মে পর্যন্ত বিদেশিরা ওমরাহ করার সুযোগ পাবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

হজের আগে ৩১ মে পর্যন্ত বিদেশিরা ওমরাহ করার সুযোগ পাবেন। শুক্রবার সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশিদের জন্য ওমরাহ পালনের শেষ তারিখ ৩০ শাওয়াল নির্ধারণ করা হয়েছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ওই দিন ৩১ মে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ আবেদনের শেষ তারিখ ১৫ শাওয়াল।’ বিদেশিদের ওমরাহ ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া চলতি বছর হজ পালনের জন্য রেজিস্ট্রেশন ও তা জমা দেওয়ার পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

দুই বছর পর সৌদি আরব হজ করতে ইচ্ছুকদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। গত বছর করোনার কারণে মাত্র ৬০ হাজার বিদেশিকে হজের অনুমতি দেওয়া হয়। এর আগের বছর এই সংখ্যা ছিল মাত্র এক হাজার। চলতি বছর ১০ লাখ মুসলমানকে হজ করার সুযোগ দেবে বলে জানিয়েছে সৌদি আরব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD