শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দুর্ঘটনা রোধে রাস্তা পরিদর্শনে নামছেন কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আবারও সড়ক ব্যবস্থাপনা পরিদর্শনে বের হওয়ার ঘোষণা দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমি প্যান্ডেমিকের (করোনা মহামারি) কারণে বের হতে পারিনি। সামনের দিকে আমি নিজেই ভিজিট (পরিদর্শন) শুরু করবো। আমি যখন ভিজিট করতাম, তখন দুর্ঘটনা এতো বেশি ছিলো না।

রোববার (০৮ মে) বেলা ১২টায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, দুর্ঘটনা আসলে দুর্ভাবনার বিষয় সেটা অস্বীকার করি না।

এবার ঈদে সড়কে দুর্ভোগ কম হয়েছে কিন্তু দুর্ঘটনা অনেক ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, সড়কে দুর্ভোগ যেটা বলে, সেটা কোথাও ছিলো না। দুর্ঘটনা তো চলছে।

তিনি আরও বলেন, আমরা (দুর্ঘটনা রোধের) চেষ্টা করছি, বড় একটা প্রজেক্টও নিয়েছি। সেখানে বিশ্বব্যাংক অর্থায়ন করছে। খুব শিগগিরই এই প্রজেক্টটি একনেকে পাস হবে। আমরা এই কাজটা দ্রুত করার চিন্তা ভাবনা করছি ও উদ্যোগ নিয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD