শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সরকার নয়, বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদত্যাগ কেন আমরা করবো, পদত্যাগ করবে মির্জা ফখরুলসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

তিনি বলেন, আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে ব্যর্থতার জন্য মির্জা ফখরুলসহ বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত।

বৃহস্পতিবার (১২ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের মানুষ মনে করে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোন বিকল্প নেই উল্লেখ করে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, আজকে ভাবুন পঁচাত্তরের পর এতো সৎ, এতো পরিশ্রমী, এতো দক্ষ, এতো জনপ্রিয় নেতা কি আর একজন এসেছে বাংলাদেশে।

পদ্মা পাড়ের মায়াবী শহর ফরিদপুর বঙ্গবন্ধুর শহর, শেখ হাসিনার শহর, অনেক বীরের জন্ম এই ফরিদপুরে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই জেলার উন্নয়নে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD