মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: তথ্য উপদেষ্টা ‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে জাতীয় স্বার্থ যাচাই করবে সরকার’ নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কায় জামায়াত ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

বৃদ্ধ ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে শতবর্ষী মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

বুধবার (১১ মে) দুপুর পৌনে ২টা। কয়েকশ রোগীর মধ্যে শতবর্ষী একজন নারীর সঙ্গে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন একজন বয়স্ক পুরুষ। বিষয়টি নজরে আসে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিনের।

পরে বয়স্ক বিবেচনায় সবার আগে চিকিৎসা দেওয়ার জন্য তাদের ডাকেন। এরপর তাদের মধ্যেকে রোগী জানতে চাইলে শতবর্ষী ও নারী জানান, তার সঙ্গে বৃদ্ধ লোকটি রোগী। অবশ্য সম্পর্কের বিষয়টি ওই বৃদ্ধ নারী জানাতে চায়নি।

এরপর ব্যবস্থাপত্র নিয়ে চলে যাওয়ার সময় ওই নারী তার সঙ্গে আসা বৃদ্ধকে বলছেন, ‘উঠ, তাড়াতাড়ি চল’ কৌতুহল বশত চিকিৎসক মোমিন ওই নারীর কাছে চানতে চান সম্পর্কে কে হন তিনি। পরে নারী জানান, ১০০ বছর বয়সী মা তার ৭০ বছর বয়সী ছেলেকে নিয়ে এসেছেন ডাক্তার দেখাতে। বিষয়টি জানাজানি হলে তাদের দেখতে হাসপাতালে ভিড় জমায় অন্যরা। বৃদ্ধ বয়সে এসেও ছেলের প্রতি মায়ের এমন ভালোবাসায় মুগ্ধ হন সবাই।

বিষয়টি ডা. মোমিন ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের ঠিকানা পাওয়া যায়নি।

ওই নারীর বরাত দিয়ে ডা. মকসেদুল মোমিন বলেন, সংসারে তার সবাই আছে। তারপরেও ৭০ বছর বয়সী ছেলেকে চিকিৎসার জন্য নিজেই হাসপাতালে নিয়ে এসেছেন। ছেলেটা অনেক দিন ধরে অসুস্থ। বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছিল। ভিড়ের ভেতর চিকিৎসা দেওয়ার সময় ছবি তুলেছি, বয়স জেনেছি। কিন্তু ঠিকানাটা নেওয়া হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD