শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

কুদ্দুস বয়াতির মা আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

আবদুল কুদ্দুস বয়াতি। একজন বাংলাদেশি লোকসংগীত শিল্পী। তাকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের ‘লোকসংগীতের মহাতারকা’ বলেও সম্বোধন করা হয়। তিনি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরও দিন আছে’ শিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি পান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবকালে ব্র্যাকের পক্ষ থেকে তিনি জাইনা চলেন, মাইনা চলেন’ গানে অংশ নেন।

নানান কারণেই তিনি খবরের শিরোনাম হয়েছেন। তবে এবার তিনি শিরোনাম হলেন তার মায়ের মৃত্যুতে। কুদ্দুস বয়াতির মা আমেনা খাতুন মারা গেছেন। শনিবার (১১ জুন) দুপুর ২টায় তার মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করে এ খবরটি নিশ্চিত করেন তিনি।

মৃত্যুর কারণ হিসেবে জানা যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে গত ১৫ বছর ধরে আমার মা অসুস্থ ছিলেন। ঠিকভাবে হাঁটতে পারতেন না। আর গত ছয় মাস ধরে একেবারেই অচলাবস্থা ছিল আমার মায়ের। পরিশেষে আজ দুপুর ২টায় মা আমাকে ছেড়ে চলে গেলেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD